• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি ফুলবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার গোপালগঞ্জ পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু গোপালগঞ্জে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার ঝিকরগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ রাজারহাটে ‘বিজ্ঞ আমলী আদাল’তের নোটিশে পলাতক আসামিকে ৩ নভেম্বরের মধ্যে হাজিরের নির্দেশ গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি

স্ত্রীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে পুলিশের এসআইয়ের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদন / ৫৭ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬
Oplus_131072

স্ত্রীকে মারধর ও পরবর্তীতে হত্যাচেষ্টার অভিযোগে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিহান রহমান শোভনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) দিবাগত রাতে বরিশাল মহানগরীর কাউনিয়া থানায় মামলাটি দায়ের করেন তার শাশুড়ি হোসনে আরা বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
মামলার বাদী হোসনে আরা বেগম জানান, কয়েক বছর আগে তার মেয়ে মৌমিতার সঙ্গে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার আব্দুর রহমানের ছেলে সিহান রহমান শোভনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে মৌমিতাকে মারধর করতেন সিহান।
তিনি আরও অভিযোগ করেন, শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে বিরোধের জেরে সিহান রহমান শোভন তার মেয়ে মৌমিতাকে চাকু দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। এ ঘটনায় ন্যায়বিচার পাওয়ার আশায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category