প্রস্তাবিত গণভোটের ‘খ’ প্রশ্নকে কেন্দ্র করে কুড়িগ্রামে লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলটির নেতাকর্মীরা দাবি করেন, গণভোটের ‘খ’ প্রশ্নটি জুলাই সনদের মূল চেতনা ও অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে বিষয়টি সম্পর্কে জনগণকে অবহিত করতে এবং নিজেদের অবস্থান তুলে ধরতে এ প্রচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
প্রচারকালে বিএনপির নেতারা বলেন, গণতন্ত্র, জনগণের অধিকার ও রাজনৈতিক সংস্কারের প্রশ্নে জুলাই সনদের যে লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছিল, ‘খ’ প্রশ্নের কিছু প্রস্তাব তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই জনগণকে সচেতন সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়ে তারা লিফলেট বিতরণ করছেন।
এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা কুড়িগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।
বিএনপি নেতারা জানান, গণভোটকে কেন্দ্র করে তাদের এ প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে এবং জনগণের কাছে দলের