• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Headline
উত্তর ধরলা ভলান্টিয়ার এসোসিয়েশনের ২১ সদস্য আহ্বায়ক কমিটি গঠন জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানি নিরাপত্তা ও সহনশীলতা জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে নীতিপত্র হস্তান্তর ঈদের দাওয়াত খেতে এসে বাড়ির গেটের ছাদ ধসে প্রাণ গেল ১১ বছরের শিশুর। ডাক্তার সংকটে ধুঁকছে মাদারগঞ্জ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ভোগান্তিতে এলাকাবাসী কুবিতে পূর্ণাঙ্গ আবাসন সুবিধা না থাকায় ভোগান্তি বেশি নারী শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তায় এমপি সালেহীর উদ্যোগ: ৬১ জন পাচ্ছেন আর্থিক অনুদান। কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুপারি ব্যবসায়ী নিহত, আহত ৩ নেত্রকোণার কেন্দুয়ায় রাতভর চেষ্টা করেও ঠেকানো গেল না ‘ষাঁড়ের লড়াই’ নামে জুয়ার আসর নেত্রকোণার কেন্দুয়ার মাসকায় অটোচালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ প্রতিদিন একটি কলা খেলে মিলতে পারে নানা স্বাস্থ্য উপকারিতা

জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানি নিরাপত্তা ও সহনশীলতা জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে নীতিপত্র হস্তান্তর

নিজস্ব প্রতিবেদন / ২২ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬
জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানি নিরাপত্তা ও সহনশীলতা জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানি নিরাপত্তা ও সহনশীলতা জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে বিশ্বের অনেক স্বল্পোন্নত দেশ (এলডিসি) অভূতপূর্ব পানি সংকট ও জলসম্পদ ব্যবস্থাপনার চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এ প্রেক্ষাপটে পানি নিরাপত্তা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটি নীতিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপির কাছে হস্তান্তর করেছে অ্যাকশনএইড বাংলাদেশ।
‘বাংলাদেশ-নেতৃত্বাধীন দক্ষিণ-দক্ষিণ অংশীদারিত্বের মাধ্যমে পানি নিরাপত্তা ও জলবায়ু সহনশীলতা’ শীর্ষক নীতিপত্রটি সম্প্রতি প্রতিমন্ত্রীর কাছে তুলে দেন অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির এবং প্রোগ্রাম ও এনগেজমেন্ট বিভাগের প্রধান কাজী মোরশেদ আলম।
এ সময় পানি কূটনীতি, জলবায়ু সহনশীলতা এবং বৈশ্বিক পর্যায়ে পানি নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশের নেতৃত্বের ভূমিকা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় নারীর ক্ষমতায়ন, পানি ব্যবস্থাপনা এবং জলবায়ু অভিযোজন বিষয়ক বিভিন্ন প্রস্তাবও উপস্থাপন করা হয়।
অ্যাকশনএইড বাংলাদেশ এক বিবৃতিতে জানায়, মাননীয় প্রতিমন্ত্রীর মূল্যবান সময় ও মতবিনিময়ের সুযোগ পাওয়ায় তারা কৃতজ্ঞ। এই বৈঠক পানি সুশাসন এবং নারীর নেতৃত্ব বিকাশে নতুন আশার সঞ্চার করেছে এবং ভবিষ্যতে এ খাতে কার্যকর উদ্যোগ গ্রহণে তাদের অঙ্গীকার আরও দৃঢ় করেছে।
সংগঠনটি আশা প্রকাশ করে, বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে পানি নিরাপত্তা ও জলবায়ু সহনশীলতা বিষয়ক উদ্যোগে আরও গুরুত্বপূর্ণ নেতৃত্ব প্রদান করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category