• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ডিএমএফ পেশাজীবীদের নিয়োগ, উচ্চশিক্ষা ও পদোন্নতির সুযোগ নিশ্চিতের দাবি উলিপুরে ২৬টি মাদক মামলার আসামি নয়ন আবারো ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ উলিপুরে বিয়ের আসরে প্রেমিক আটক অপবাদ সইতে নাপেরে নারীর আত্মহত্যা ‎কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১শ’ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭ কুড়িগ্রামে ফুল এর আয়োজনে “সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা–২৫” অনুষ্ঠিত গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ নারী আটক গোপালগঞ্জে নিজের বাসের চাপায় মালিক নিহত গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় আরো ১৮জন গ্রেফতার।মোট গ্রেফতার ২৫

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম সেবা নিয়ে অনিয়ম ও ভোগান্তির অভিযোগ উঠেছে।

সুমন চৌধুরী / ১৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম সেবা নিয়ে অনিয়ম ও ভোগান্তির অভিযোগ উঠেছে।
নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম সেবা নিয়ে অনিয়ম ও ভোগান্তির অভিযোগ উঠেছে।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী রোগীদের আল্ট্রাসনোগ্রাম সেবা নিয়ে অনিয়ম ও হয়রানির অভিযোগ করেছেন এক ভুক্তভোগী রোগীর স্বামী।
অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে তিনি তার গর্ভবতী স্ত্রী শাহনাজ আক্তারকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে টিকিট সংগ্রহের সময় নির্ধারিত ৩ টাকার পরিবর্তে ৫ টাকা নেওয়া হয় এবং অতিরিক্ত ২ টাকা ফেরত চাইলে খুচরা না থাকার কথা বলে তা ফেরত দেওয়া হয়নি।
পরবর্তীতে গাইনি ও প্রসূতি বিভাগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আল্ট্রাসনোগ্রাম করতে গেলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. সাহিদা আরেফিন শবনম প্রথমে বাইরে থেকে আল্ট্রাসনোগ্রাম করার পরামর্শ দেন বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগীর দাবি, হাসপাতালের ভেতরেই আল্ট্রাসনোগ্রাম সেবা চালু থাকা সত্ত্বেও বাইরে যেতে বলা হয়।
পরে রোগীর পরিবার হাসপাতালেই পরীক্ষা করাতে চাইলে জানানো হয়, সেদিন আল্ট্রাসনোগ্রাম করা হবে না এবং প্রতিদিন সীমিত সংখ্যক—প্রায় তিনজন রোগীর বেশি আল্ট্রাসনোগ্রাম করা হয় না।
ভুক্তভোগীর অভিযোগ, তার সামনে আরও অন্তত কয়েকজন রোগীকেও একইভাবে বাইরে থেকে আল্ট্রাসনোগ্রাম করিয়ে আনার পরামর্শ দেওয়া হয়, যা সেবা গ্রহণে সাধারণ রোগীদের ভোগান্তি আরও বাড়ায়।
তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category