• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Headline
রংপুর মেডিকেলের অব্যবহৃত যন্ত্রপাতি নিয়ে আলোচনার সৃষ্টি, DRB নিউজের অনুসন্ধানী প্রতিবেদনে তোলপাড় নামের সঙ্গে ‘PGT’ ব্যবহার নিয়ে বিভ্রান্তি: সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান DMF নিয়োগ ও পেশাগত সুযোগ সংকুচিত হচ্ছে বলে অভিযোগ, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাজেটে আলাদা বরাদ্দসহ ৮ দফা দাবি চিলমারীতে উপজেলা ও কলেজ ছাত্রদলের সঙ্গে জেলা ছাত্রদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির ‘শ্যালক-ভাগিনা সিন্ডিকেট’ বিতর্ক: নিয়োগ অনিয়ম, টেন্ডার বাণিজ্য ও ক্যাম্পাস স্থানান্তর নিয়ে তোলপাড় ৩ বছর ধরে ঘরে অবরুদ্ধ বৃদ্ধ বাবা, স্ত্রীর জানাজায় যেতে বাধা; পুলিশের হস্তক্ষেপে কবর জিয়ারত ব্লাড ক্যান্সারে আক্রান্ত ১০ বছরের শিশু শারমিন, চিকিৎসার জন্য সহায়তার আবেদন মিথ্যা মামলায় ২ দিন কারাভোগ, ৬ মাস ধরে হাজিরা; ভোগান্তিতে জুলাই আন্দোলনের সংগঠক সৌরভ চিলমারী সাব-রেজিষ্টার বৃষ্টির পানি পড়ে দলিল-পত্রাদি নষ্টের আশংখা

রংপুর মেডিকেলের অব্যবহৃত যন্ত্রপাতি নিয়ে আলোচনার সৃষ্টি, DRB নিউজের অনুসন্ধানী প্রতিবেদনে তোলপাড়

সুমন চৌধুরী / ২২ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বিভিন্ন অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে—এমন দাবি করে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে DRB নিউজ। এরপর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
প্রতিবেদনে দাবি করা হয়, ওপেন হার্ট বাইপাস সার্জারি, হার্ট ভালভ প্রতিস্থাপন এবং হার্ট ট্রান্সপ্লান্টসহ জটিল চিকিৎসার জন্য ব্যবহৃত প্রায় ৫০ কোটি টাকার যন্ত্রপাতি দেড় যুগ ধরে ব্যবহার না হয়ে পড়ে আছে। অধিকাংশ যন্ত্রপাতি এখনো প্যাকেটবন্দি অবস্থায় রয়েছে বলেও উল্লেখ করা হয়।
প্রতিবেদনটি প্রকাশের পর সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে—এত গুরুত্বপূর্ণ ও ব্যয়বহুল যন্ত্রপাতি থাকা সত্ত্বেও কেন তা চালু করা হয়নি, এবং এর ফলে উত্তরাঞ্চলের রোগীরা কেন এখনো ঢাকামুখী চিকিৎসার ওপর নির্ভরশীল।
স্থানীয়দের মতে, এসব সুবিধা কার্যকর থাকলে স্বল্প খরচে উন্নত চিকিৎসা সেবা পাওয়া যেত এবং রোগীদের ভোগান্তি অনেকাংশে কমত।
তবে এসব অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। জনবল সংকটসহ বিভিন্ন প্রশাসনিক কারণকে অনানুষ্ঠানিকভাবে কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে বলে জানা গেছে।
এদিকে DRB নিউজের অনুসন্ধানী প্রতিবেদনের পর বিষয়টি আরও গভীরভাবে তদন্তের দাবি উঠেছে স্থানীয় মহল থেকে।
তবে উল্লেখ্য, এসব তথ্য এখনো যাচাইাধীন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও পরিষ্কার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category