বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নেত্রকোণার কৃতি সন্তান সানোয়ার আলম।
তার এ মনোনয়নে নেত্রকোণার রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীরা মনে করছেন, কৃষি খাতে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।
জানা যায়, কৃষিবিদ সানোয়ার আলম দীর্ঘদিন ধরে কৃষি উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। মাঠপর্যায়ে কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করার অভিজ্ঞতা তাকে এ দায়িত্ব পালনে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, কেন্দ্রীয় পর্যায়ে এমন একটি গুরুত্বপূর্ণ পদে নেত্রকোণার একজন কৃতি সন্তানের মনোনয়ন জেলার জন্য গৌরবের বিষয়। তারা আশা করছেন, নতুন দায়িত্বে তিনি দলের পাশাপাশি দেশের কৃষি খাতের উন্নয়নেও কার্যকর ভূমিকা রাখবেন।
এদিকে কেন্দ্রীয় যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। শুভেচ্ছা বার্তায় তারা তার সফলতা কামনা করেন এবং নতুন দায়িত্বে তিনি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেন।