• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে ইয়াবা-হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক পথ ভুলে উলিপুরের চাঁদনী বজরায় লালমনিরহাটের আব্দুল গফুর, স্বজনদের সন্ধান কামনা কুড়িগ্রামে শিশুদের পুষ্টিকর খাবার বিতরণ চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গোপালগঞ্জ শহর সমাজসেবা অফিসের সেমিনার ‘তথ্য জানি অধিকার মানি’-প্রতিপাদ্যে কুড়িগ্রামে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পর্যায়ে ক্যাম্পেইন রৌমারীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানির সাথে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন! বেহেশতের টিকিট বিক্রি করে বিরোধী দলের আসনে বসেছে জামায়াত- এসএম জিলানী ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণের আহ্বান রিজভীর ঢাকায় বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারী উদ্ধার

SACMO পদ বিলুপ্তির পথে: অনিশ্চয়তায় হাজারো DMF শিক্ষার্থী ও পেশাজীবী

সুমন চৌধুরী / ৫৯৮ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু আমলা ও নীতিনির্ধারকের সিদ্ধান্তের ফলে আমাদের রুটি-রুজির সঙ্গে জড়িত SACMO পদটি আজ কার্যত বিলুপ্তির পথে। ৫০ শয্যা থেকে ১০০/১০১ শয্যায় উন্নীত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্ট্যান্ডার্ড সেটআপে SACMO পদ অন্তর্ভুক্ত না করায় হাজার হাজার DMF শিক্ষার্থী ও কর্মরত SACMO চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
প্রশ্ন হলো—প্রতি বছর যখন হাজার হাজার শিক্ষার্থীকে DMF কোর্সে ভর্তি করা হচ্ছে, তখন তাদের কর্মসংস্থানের জন্য কোনো বাস্তব পরিকল্পনা কেন নেই? যদি নিয়োগের সুযোগ না-ই থাকে, তাহলে কেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এমন অনিশ্চয়তা তৈরি করা হচ্ছে? বছরের পর বছর অধ্যয়ন, কঠোর পরিশ্রম ও স্বপ্নের বিনিময়ে অর্জিত যোগ্যতাকে এভাবে উপেক্ষা করা অত্যন্ত হতাশাজনক।
আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। এই দাবি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়; এটি হাজার হাজার শিক্ষার্থী, কর্মজীবী SACMO এবং তাদের পরিবারের জীবিকা ও ভবিষ্যতের প্রশ্ন। অবহেলা ও বৈষম্যমূলক এই সিদ্ধান্ত দ্রুত পুনর্বিবেচনা করতে হবে।
আমাদের নেতৃবৃন্দের প্রতিও আহ্বান—ব্যক্তিগত পদ-পদবি বা ভবিষ্যতের প্রতিশ্রুতির ঊর্ধ্বে উঠে সাধারণ DMF শিক্ষার্থী ও SACMOদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা পালন করুন। আজকের নীরবতা আগামী প্রজন্মের জন্য আরও বড় সংকট ডেকে আনবে।
SACMO পদ সংরক্ষণ ও নতুন পদ সৃষ্টির মাধ্যমে দ্রুত নিয়োগ নিশ্চিত করতে হবে। DMF শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category