• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ডিএমএফ পেশাজীবীদের নিয়োগ, উচ্চশিক্ষা ও পদোন্নতির সুযোগ নিশ্চিতের দাবি উলিপুরে ২৬টি মাদক মামলার আসামি নয়ন আবারো ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ উলিপুরে বিয়ের আসরে প্রেমিক আটক অপবাদ সইতে নাপেরে নারীর আত্মহত্যা ‎কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১শ’ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭ কুড়িগ্রামে ফুল এর আয়োজনে “সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা–২৫” অনুষ্ঠিত গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ নারী আটক গোপালগঞ্জে নিজের বাসের চাপায় মালিক নিহত গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় আরো ১৮জন গ্রেফতার।মোট গ্রেফতার ২৫

কু‌ড়িগ্রামে মাস্ক প‌ড়ে ‌নি‌ষিদ্ধ ছাত্রলীগের মি‌ছিল

নিজস্ব প্রতিবেদক - কুড়িগ্রাম জেলা / ৭৫ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওতে মুখে মাস্ক পরিহিত একদল কিশোর ও তরুণকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুর ১টার দিকে উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের নাওড়া গ্রা‌মের টেংনাকুড়া ব্রিজ এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। 

উলিপুর উপজেলা ছাত্রলীগের ব্যানারে মিছিলটি আয়োজন করা হয়।

রোববার (০৭ জুন) বিকে‌লে বাংলা‌দেশ ছাত্রলীগ কেন্দ্রীয় ফেসবুক পেজ থে‌কে ভি‌ডিও‌টি শেয়ার দেওয়া হ‌য়।

প্রায় দুই মিনিট ৪০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে দেখা যায়, প্রায়১৮-২০ জন কিশোর ও তরুণ মুখে মাস্ক পরে সড়কে মিছিল করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। মিছিলের ব্যানারে সাবেক সংসদ সদস্য এম এ মতিনের ছেলে সালমান হাসান মারজানের ছবি ছাড়াও শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি দেখা যায়।

যদিও মিছিলটি গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছিল, তবে রোববার বিকেলে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। 

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ব‌লেন, ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা ভিডিও দেখে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category