জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা (সাধারণ জ্ঞান)-এ জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মেধাবী শিক্ষার্থী মোঃ তাহসিন আবরার জারিফ জেলার মুখ উজ্জ্বল করেছে।
এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে শুভেচ্ছা স্মারক ও শিক্ষা উপকরণ প্রদান করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, সিনিয়র সহ-সভাপতি হুমরান হাসনাত হিরক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল রাব্বি, সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, জারিফের এই অর্জন শুধু তার ব্যক্তিগত নয়, বরং পুরো জেলার জন্য গর্বের বিষয়। তার এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে আরও বেশি অনুপ্রাণিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।