• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
বাকি ৪৫ হাজার টাকা যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়ি পলাতক কুড়িগ্রামে ইয়াবা-হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক পথ ভুলে উলিপুরের চাঁদনী বজরায় লালমনিরহাটের আব্দুল গফুর, স্বজনদের সন্ধান কামনা কুড়িগ্রামে শিশুদের পুষ্টিকর খাবার বিতরণ চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গোপালগঞ্জ শহর সমাজসেবা অফিসের সেমিনার ‘তথ্য জানি অধিকার মানি’-প্রতিপাদ্যে কুড়িগ্রামে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পর্যায়ে ক্যাম্পেইন রৌমারীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানির সাথে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন! বেহেশতের টিকিট বিক্রি করে বিরোধী দলের আসনে বসেছে জামায়াত- এসএম জিলানী ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণের আহ্বান রিজভীর

উলিপুরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে ‘উলিপুর স্বেচ্ছাসেবী ফোরাম (UVF)’ গঠন, কমিটি ঘোষণা

Reporter Name / ৫৯ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে একত্রিত করে গঠন করা হয়েছে ‘উলিপুর স্বেচ্ছাসেবী ফোরাম (UVF)’। অরাজনৈতিক এ প্ল্যাটফর্মের লক্ষ্য উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করে মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করা।
রোববার (১২ জুলাই ২০২৬) আনুষ্ঠানিকভাবে ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে স্টুডেন্টস ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশন-এর মো. সাজ্জাদ হোসাইনকে আহ্বায়ক এবং হেল্পিং হ্যান্ডস ফাউন্ডেশন-এর মো. নুরুন্নবী বাশারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উলিপুর ব্লাড ডোনেট সোসাইটি-এর আ. সবুর লিটন, তাইজুল ইসলাম, মো. জুবাইর জিহাদী, আবু রায়হান কবির, শামীম মিয়া, রাকিবুল হাসান, পারভেজ ও আলম।
এছাড়া বহুমুখী সমাজ কল্যাণ সংস্থা-এর মোক্তাসিম বিল্লাহ মুরাদকে সদস্য সচিব এবং মেহেদি হাসান দুর্জয়কে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আলমগীর হোসেন, রিয়াজুল ইসলাম (লায়ন), অজয় কুমার, ফেরদৌস আলম, হুমায়ুন কবির ও রায়হান হাসনাত।
ফোরামের মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন মারুফ শেখ (প্রান্ত)। এছাড়া সংগঠক হিসেবে রয়েছেন ময়না খাতুন, সাফিউল্লাহ, নাজমুল ইসলাম, আসাদুজ্জামান, স্বাধীন রিয়াজ আহমেদ, মাহমুদুল হাসান, রবিউল ইসলাম, শরিফুল ইসলাম, খালিদ হাসান, নাহীদ আহমেদ, জুলফিকার আলী, হামিদুল ইসলাম ও মোনোয়ার হোসেন।
ফোরামের সংশ্লিষ্টরা জানান, ২০২৬ সালে প্রতিষ্ঠিত উলিপুর স্বেচ্ছাসেবী ফোরাম (UVF) উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করে রক্তদান কর্মসূচি, দুর্যোগকালীন সহায়তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক উদ্যোগসহ বিভিন্ন মানবিক কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে কাজ করবে।
তাদের মতে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে এবং জনসেবামূলক কর্মকাণ্ড আরও সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category