• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ডিএমএফ পেশাজীবীদের নিয়োগ, উচ্চশিক্ষা ও পদোন্নতির সুযোগ নিশ্চিতের দাবি উলিপুরে ২৬টি মাদক মামলার আসামি নয়ন আবারো ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ উলিপুরে বিয়ের আসরে প্রেমিক আটক অপবাদ সইতে নাপেরে নারীর আত্মহত্যা ‎কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১শ’ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭ কুড়িগ্রামে ফুল এর আয়োজনে “সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা–২৫” অনুষ্ঠিত গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ নারী আটক গোপালগঞ্জে নিজের বাসের চাপায় মালিক নিহত গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় আরো ১৮জন গ্রেফতার।মোট গ্রেফতার ২৫

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নাগেশ্বরীতে গণসংহতি আন্দোলনের সমাবেশ ও মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি / ১৬০ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে গণসংহতি আন্দোলন। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৪টায় নাগেশ্বরী উপজেলা চত্বরে কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক সাইফুল রহমান দুলালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমী।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটাতে হবে। জনগণের গণঅভ্যুত্থানের অর্জনকে কোনো গোষ্ঠীর একক মালিকানায় নেওয়ার প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

সমাবেশে গণসংহতি আন্দোলনের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দীপক কুমার রায় বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান—উভয়ই জনগণের অর্জন। এই অর্জনের মূল আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজনীয় সংস্কার কার্যকর করতে হবে।

কেন্দ্রীয় সদস্য মোফাখখারুল ইসলাম মুন বলেন, দেশের ইতিহাসে জনগণের আকাঙ্ক্ষার বিপরীত অবস্থান নেওয়া রাজনৈতিক শক্তিগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে সাইফুল রহমান দুলাল বলেন, জুলাই সনদ বাস্তবায়ন তাদের রাজনৈতিক অঙ্গীকার। এ বিষয়ে কোনো ধরনের বিলম্ব হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন আরও জোরদার করা হবে। পাশাপাশি তিনি কৃষিপ্রধান কুড়িগ্রামে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মো. সোহেল রানার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাদিক রেজা, কুড়িগ্রাম সদর উপজেলা আহ্বায়ক মো. রোস্তম আলী, নাগেশ্বরী উপজেলা নির্বাহী সমন্বয়কারী মো. সাইদী হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category