• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ডিএমএফ পেশাজীবীদের নিয়োগ, উচ্চশিক্ষা ও পদোন্নতির সুযোগ নিশ্চিতের দাবি উলিপুরে ২৬টি মাদক মামলার আসামি নয়ন আবারো ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ উলিপুরে বিয়ের আসরে প্রেমিক আটক অপবাদ সইতে নাপেরে নারীর আত্মহত্যা ‎কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১শ’ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭ কুড়িগ্রামে ফুল এর আয়োজনে “সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা–২৫” অনুষ্ঠিত গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ নারী আটক গোপালগঞ্জে নিজের বাসের চাপায় মালিক নিহত গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় আরো ১৮জন গ্রেফতার।মোট গ্রেফতার ২৫

নাককাটির একটি রেস্টুরেন্টের বিরুদ্ধে খাবারের মান ও গ্রাহকসেবা নিয়ে অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি / ৩৫৯ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের নাককাটির একটি রেস্টুরেন্টের বিরুদ্ধে খাবারের মান, স্বাস্থ্যবিধি এবং গ্রাহকসেবা নিয়ে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক গ্রাহকের করা একটি পোস্ট ঘিরে বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছে।

ওই গ্রাহক দাবি করেন, রেস্টুরেন্টটির হাঁসের মাংসের সুনাম শুনে তিনি সেখানে খাবার খেতে যান। তবে খাবার পরিবেশনের পর তিনি হতাশ হন। তার অভিযোগ, হাঁসের মাংস যথাযথভাবে পরিষ্কার করা হয়নি। পরিবেশিত মাংসে নাড়িভুঁড়ি ও পাখনার অংশ ছিল, যা মান নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

পোস্টে আরও অভিযোগ করা হয়, হাঁসের মাংস স্বাভাবিকভাবে কিছুটা শক্ত হওয়ার কথা থাকলেও পরিবেশিত খাবারে ফার্মের মুরগির মাংস মিশ্রিত ছিল বলে তার সন্দেহ হয়েছে। এ কারণে তিনি খাবারের গুণগত মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

সবচেয়ে বেশি ক্ষোভ প্রকাশ করা হয়েছে রেস্টুরেন্টের ম্যানেজারের আচরণ নিয়ে। অভিযোগকারী জানান, বিষয়টি ম্যানেজারকে জানালে তিনি অভিযোগ গুরুত্ব দিয়ে না শুনে উল্টো রূঢ় আচরণ করেন। অভিযোগ অনুযায়ী, ম্যানেজার বলেন, “আপনারা না আসলেও আরও হাজার হাজার মানুষ আছে। আপনাদের কি আমি ডাকছি?” এমন বক্তব্য একজন ব্যবসায়ীর কাছ থেকে প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি, খাবারের মান, স্বাস্থ্যবিধি ও গ্রাহকসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকিরও আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category