• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ডিএমএফ পেশাজীবীদের নিয়োগ, উচ্চশিক্ষা ও পদোন্নতির সুযোগ নিশ্চিতের দাবি উলিপুরে ২৬টি মাদক মামলার আসামি নয়ন আবারো ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ উলিপুরে বিয়ের আসরে প্রেমিক আটক অপবাদ সইতে নাপেরে নারীর আত্মহত্যা ‎কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১শ’ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭ কুড়িগ্রামে ফুল এর আয়োজনে “সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা–২৫” অনুষ্ঠিত গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ নারী আটক গোপালগঞ্জে নিজের বাসের চাপায় মালিক নিহত গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় আরো ১৮জন গ্রেফতার।মোট গ্রেফতার ২৫

নাগেশ্বরীতে বিএনপির নেতাদের ছবি সংবলিত ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, থানায় জিডি

স্টাফ রিপোর্টার - এস এ লিমন / ১০৪ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে টানানো ঈদ-উল-আযহার শুভেচ্ছা সম্বলিত ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল, নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মীর হাসান মাহমুদ লিমন জানান, ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শুভেচ্ছা জানিয়ে ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছিল। গত ১৭ জুলাই রাতের কোনো এক সময় নাগেশ্বরী পোস্ট অফিস গেট সংলগ্ন স্থানে টানানো ফেস্টুনগুলো দুর্বৃত্তরা ছিঁড়ে ফেলে। তিনি দাবি করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত অংশগুলো পরিকল্পিতভাবে নষ্ট করা হয়েছে।

ঘটনার পর বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল, নাগেশ্বরী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাওন আহম্মেদ লেবু নাগেশ্বরী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডির নম্বর ৯৩৫, তারিখ ১৮ জুলাই ২০২৬। জিডিতে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা-হিল জামান জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ফেস্টুন ছেঁড়ার ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডের অভিযোগ তুলেছে তাঁতী দল। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category