পবিত্র রমজান মাসেও মহাস্থান শাহ সুলতান এলাকায় দেহ ব্যবসা চালু থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সংবাদ সংগ্রহকালে জানা গেছে, একটি আবাসিক বোডিং হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছিল। অভিযোগ রয়েছে, বোডিং হোটেলের মালিক চাঁন মিয়া সেখানে অবস্থানরত মেয়েদেরকে পিছনের দরজা দিয়ে পালাতে সহায়তা করেন।
স্থানীয়রা বলছেন, পবিত্র মাহে রমজানের মর্যাদা রক্ষার্থে মহাস্থান এলাকার সব আবাসিক বোডিং হোটেলে নজরদারি জোরদার করা জরুরি। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে এমন কার্যকলাপ বন্ধ করা সম্ভব হয়।
এ বিষয়ে সচেতন মহলের অভিমত, নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগ ছাড়া এ ধরনের অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনা কঠিন।
ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে। সংশ্লিষ্টদের আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।