• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী সংকটে কুড়িগ্রামের মুড়িয়াহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক থাকলেও নেই শিক্ষার্থী স্থানীয়দের অভিযোগ মানবসেবায় নতুন প্রত্যয়, GREEN LIFE SOCIAL WELFARE FOUNDATION-এর কেন্দ্রীয় কমিটি প্রকাশ চিলমারীর রানিগঞ্জে মেম্বার পদে আলোচনায় এম.এম.এইচ. মুকুল মন্ডল। স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিপ্লব: শীগ্রই যাত্রা শুরু করছে প্রিমিয়াম ‘আল-নোভা হিল ফিজিওথেরাপি অ্যান্ড লাইফ কেয়ার’ মানবিক সমাজ গড়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করছে ‘GREEN LIFE SOCIAL WELFARE FOUNDATION’ কাশিপুরে মাদকবিরোধী অভিযান, ২৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ কাশিপুরে মাদকবিরোধী অভিযান, ২৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, দুই যুবককে থানায় দিল স্থানীয়রা :- ইয়াবাসহ মঞ্জিল হোসেন নামে এক মাদক ব্যবসায়ী আটক চিলমারীতে দিন দুপুরে বাড়িতে হামলায় আটক -১

নাগেশ্বরী পৌর নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার

কুড়িগ্রাম প্রতিনিধি / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

​আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নাগেশ্বরী উপজেলার সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ও নাগেশ্বরী পৌর বিএনপির আহবায়ক মো. আবুল কাশেম সরকার। একটি আধুনিক, উন্নত এবং জনবান্ধব পৌরসভা গড়ে তোলার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন তিনি।

​দীর্ঘ রাজনৈতিক ও জনসেবার ধারাবাহিকতা বজায় রেখে পৌরবাসীকে কাঙ্ক্ষিত নাগরিক সেবা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

​স্থানীয় রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে মো. আবুল কাশেম সরকারের রয়েছে দীর্ঘ বর্ণাঢ্য অভিজ্ঞতা। তিনি এর আগে ২০১৪ সালের ৯ এপ্রিল থেকে ২০১৯ সালের ৮ এপ্রিল পর্যন্ত অত্যন্ত সফলতার সাথে নাগেশ্বরী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি ১৯৮৮-১৯৯২ এবং ১৯৯৮-২০০২ মেয়াদে নাগেশ্বরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নাগেশ্বরী পৌর বিএনপির আহবায়কের দায়িত্বে রয়েছেন।

​মেয়র পদে নির্বাচিত হলে নাগেশ্বরী পৌরসভাকে একটি আধুনিক ও উন্নত শহরে রূপান্তর করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন এই রাজনৈতিক নেতা। তাঁর নির্বাচনি ইশতেহারে গুরুত্ব পেয়েছে যেসব বিষয় তা হচ্ছে _ নাগেশ্বরী পৌরসভার সমস্ত নাগরিক সেবা আধুনিক তথ্যপ্রযুক্তির আওতায় এনে সম্পূর্ণ হয়রানিমুক্ত এবং দুর্নীতিমুক্ত করা। দীর্ঘমেয়াদি ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, ভাঙা রাস্তাঘাট দ্রুত সংস্কার এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী পদক্ষেপ গ্রহণ। পৌর প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করে একটি জনবান্ধব ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা।

​একটি পরিচ্ছন্ন, সচল ও মডেল পৌরসভা গঠনে দলমত নির্বিশেষে এলাকার সর্বস্তরের জনগণ, সুশীল সমাজ ও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা করেছেন মো. আবুল কাশেম সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category