• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ডিএমএফ পেশাজীবীদের নিয়োগ, উচ্চশিক্ষা ও পদোন্নতির সুযোগ নিশ্চিতের দাবি উলিপুরে ২৬টি মাদক মামলার আসামি নয়ন আবারো ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ উলিপুরে বিয়ের আসরে প্রেমিক আটক অপবাদ সইতে নাপেরে নারীর আত্মহত্যা ‎কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১শ’ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭ কুড়িগ্রামে ফুল এর আয়োজনে “সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা–২৫” অনুষ্ঠিত গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ নারী আটক গোপালগঞ্জে নিজের বাসের চাপায় মালিক নিহত গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় আরো ১৮জন গ্রেফতার।মোট গ্রেফতার ২৫

অনলাইন জুয়ার টাকা তোলা নিয়ে বিরোধ, গ্রেফতার ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিনিধি / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়ার টাকা উত্তোলনকে কেন্দ্র করে এক কাঠমিস্ত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে ইঞ্জিনিয়ার রেজোয়ানুর রহমান হাসিব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানা গেছে। বুধবার (২১ অক্টোবর) রাতে স্থানীয় জনতার সহায়তায় তাঁকে গ্রেফতার করা হয়।

বুধবার রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার দেওয়ানের খামার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই এলাকার এক কাঠমিস্ত্রীর নামে নিবন্ধিত সিম ব্যবহার করে অনলাইন জুয়ার টাকা উত্তোলনের চেষ্টা করেন কয়েকজন অপরিচিত যুবক। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে ওই কাঠমিস্ত্রীকে অপহরণের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই কাঠমিস্ত্রীকে উদ্ধার করে। পরে স্থানীয় জনতার সহায়তায় কথিত চক্রের দলনেতা হিসেবে অভিযুক্ত রেজোয়ানুর রহমান হাসিবকে গ্রেফতার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তির পরিচয় যাচাই করে তিনি কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানা যায়। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই নেতার মুঠোফোনে অনলাইন জুয়া-সংক্রান্ত একাধিক অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইটের পাশাপাশি পর্নোগ্রাফিক কনটেন্ট পাওয়া গেছে বলেও দাবি করা হয়েছে। এ ছাড়া ফোনে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম বাইন্যান্সের অ্যাপ ও লেনদেন-সংক্রান্ত তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান এটা রৌমারী থানার মামলা ছিলো, আসামিকে গ্রেফতার করে রৌমারী থানা পুলিশের নিকট হস্তান্তর করে আদালতে জমা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category