• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে ইয়াবা-হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক পথ ভুলে উলিপুরের চাঁদনী বজরায় লালমনিরহাটের আব্দুল গফুর, স্বজনদের সন্ধান কামনা কুড়িগ্রামে শিশুদের পুষ্টিকর খাবার বিতরণ চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গোপালগঞ্জ শহর সমাজসেবা অফিসের সেমিনার ‘তথ্য জানি অধিকার মানি’-প্রতিপাদ্যে কুড়িগ্রামে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পর্যায়ে ক্যাম্পেইন রৌমারীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানির সাথে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন! বেহেশতের টিকিট বিক্রি করে বিরোধী দলের আসনে বসেছে জামায়াত- এসএম জিলানী ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণের আহ্বান রিজভীর ঢাকায় বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারী উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় মুসলিম এইড-ইউকে ও ইএসডিও’র উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কুরবানির গোস্ত বিতরণ

Reporter Name / ৮৪ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

মুসলিম এইড ইউকে’র আর্থিক সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র বাস্তবায়নে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে কুড়িগ্রাম সদর উপজেলায় অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কুরবানির গোস্ত বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ত্যাগের মহিমায় উজ্জ্বল এই পবিত্র উৎসবের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের সাথে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে “বাংলাদেশ কুরবানী কর্মসূচি-২০২৬” এর আওতায় ৫টি গরু কুরবানী করা হয় এবং ১২৫টি পরিবারের মাঝে গোস্ত বিতরণ করা হয়।
কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ৪ (চার) কেজি করে কুরবানির গোস্ত প্রদান করা হয়েছে। উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ায় অসহায় বিধবা, তালাকপ্রাপ্তা, স্বামী পরিত্যাক্তা, নারী প্রধান পরিবার, নদী ভাঙ্গনের স্বীকার এবং প্রতিবন্ধী সদস্য রয়েছে এমন পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দাতা সংস্থার নির্দেশিকা অনুসরণ করে উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হয় এবং উপজেলা প্রশাসনের অনুমোদনক্রমে চিহ্নিত পরিবারগুলোর মাঝে গোস্ত বিতরণ সম্পন্ন করা হয়।
গোস্ত বিতরণ অনুষ্ঠানটি হলোখানা ইউনিয়নের মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠে ঈদের জামাত শেষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ও মেম্বার আলহাজ্ব মোহাম্মদ গোলজার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও ইএসডিও’র কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই কুরবানির প্রকৃত শিক্ষা। মুসলিম এইড ইউকে ও ইএসডিও’র এ ধরনের মানবিক উদ্যোগ ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে এবং সমাজে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পরিশেষে, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কুরবানী ও কুরবানী পরবর্তী গোস্ত বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category