• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
কু‌ড়িগ্রা‌মে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা হাতের ভেতর কাচের টুকরা রেখেই সেলাই, এক মাস পর অস্ত্রোপচারে বের করলেন অন্য চিকিৎসক প্রশাসনের হস্তক্ষেপ অবশেষে বৃদ্ধ শামসুল হকের ঠাঁই হলো বড় ছেলের ঘরে জেন্ডার স্টেরিওটাইপ, গুজব, অনলাইন হয়রানি মোকাবেলায় স্থানীয় প্রশাসন ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে যুবদের সংলাপ অনুষ্ঠিত গোপালগঞ্জে সহপাঠীরা মেধাবী শিক্ষার্থীর পিঠে চালাল চাইনিজ কুড়াল গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভূরুঙ্গামারীতে ৫-৬ বছরের বেহাল নলেয়ার রাস্তা, সংস্কার হয়নি, প্রশাসনের প্রতি নিন্দা ও ক্ষোভে ভাসছে ফেসবুক শাকিবের নতুন নায়িকা পাকিস্তানের কিনজা হাশমী! কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩, একজনের বিরুদ্ধে ২০ মামলা ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিদ্যানন্দ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হারুনের ভাই রশিদের বিরুদ্ধে

রৌমারীতে মাদকসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ১৭ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা, অ্যালকোহল ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ মোঃ সোহেল মিয়া (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার সবুজপাড়া এলাকায় রৌমারী থানা পুলিশের একটি চৌকস দল এ অভিযান চালায়। দলের নেতৃত্বে ছিলেন এসআই বিল্লাল হোসেন। অভিযানকালে সোহেল মিয়ার নিজ বাড়ি থেকে সামান্য পরিমাণ অ্যালকোহল, এক পুরিয়া গাঁজা এবং ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ তাকে গ্রেফতার করা হয়।

পরে রৌমারী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় সোহেল মিয়াকে ৬ মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, “মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদকের কুফল সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে অভিভাবকসহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে এবং মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category