“মানবতার সেবায়, সকল প্রাণের পাশে”—এই স্লোগানকে সামনে রেখে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে গ্রিন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা তৈরির প্রত্যয় নিয়ে সংগঠনটি তাদের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে।
সংগঠনটির পাঁচটি প্রধান দায়িত্বে রয়েছেন সভাপতি হিসেবে মোঃ সাইদুল ইসলাম, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে মোঃ মোহতাসিম বিল্লাহ, উপদেষ্টা হিসেবে মিলি কায়কোবাদ, সহ-সভাপতি হিসেবে মাইদুল ইসলাম মামুন এবং সাধারণ সম্পাদক হিসেবে আবু বক্কর সিদ্দিক।
সংগঠনটির মূল লক্ষ্য হলো সেবা, মানবতা ও পরিবেশের প্রতি দায়িত্বশীলতা নিয়ে সমাজের মানুষের পাশে দাঁড়ানো। শিক্ষা সহায়তা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মানবিক সহযোগিতা, বিনামূল্যে চিকিৎসাসেবা, রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, মাদকবিরোধী সচেতনতা এবং প্রাণী ও জীববৈচিত্র্য রক্ষাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মোহতাসিম বিল্লাহ বলেন, “আমরা চাই গ্রিন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যক্রম শুধু নির্দিষ্ট কোনো জেলা বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে। দেশের প্রতিটি অঞ্চলের অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চাই। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল উদ্দেশ্য। পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও মানবিক মূল্যবোধকে ধারণ করে আমরা একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, সংগঠনটি কোনো দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থেকে সম্পূর্ণ মানবিক ও জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে আগ্রহী। সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে সংগঠনের কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করার প্রত্যাশা রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করেন, পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গ্রিন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে।
মানবতার কল্যাণে, মানুষের পাশে এবং সকল প্রাণের সুরক্ষায় গ্রিন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পথচলা আরও গতিশীল ও বিস্তৃত হোক—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।