ন্যায্য মজুরি, জীবনমান উন্নয়ন ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠার ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় গার্মেন্টস শ্রমিক কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।
গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে দেশের বিভিন্ন পর্যায়ের গার্মেন্টস শ্রমিক প্রতিনিধি, শ্রমিক নেতৃবৃন্দ, নারী শ্রমিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
কনভেনশনের মূল প্রতিপাদ্য ছিল গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, জীবনযাত্রার মান উন্নয়ন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা। এ সময় শ্রমিকদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, শ্রমিকদের মর্যাদা ও অধিকার রক্ষার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ-প্রধান, শ্রম সংস্কার কমিশন ও নির্বাহী পরিচালক, বিলস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আতিউর রহমান- আহবায়ক, গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চ। এছাড়াও বিভিন্ন ফেডারেশন ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
জাতীয় পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
শ্রমিক নেতারা-
বর্তমান চলমান শ্রমিক আন্দোলনে শ্রমিকদের উপর জুলুম নির্যাতনের তীব্র সমালোচনা করেন ও নির্যাতন কারীদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। এবং জরুরী ভিত্তিতে শ্রমিক মালিক পক্ষ বসে মজুরি বোর্ড গঠন করে মজুরি নির্ধারণ করতে হবে।
সমাবেশ শেষ পর্যায়ে শ্রমিক নেতৃবৃন্দ কনভেনশনে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন ও অধিকার আদায়ে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন ও স্লোগান দেন: “শ্রমজীবি জনতা-গড়ে তোলো একতা”।