ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকায় অধ্যয়নরত কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির আগামী এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে সংগঠনটির পক্ষ থেকে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে জিয়াউল বারী জিয়ন এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. হযরত আলী দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সহ-সভাপতি মো. আব্দুল মোতালেব, মো. সাদি ও উদয় সাহা। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আল রাব্বি, সৌমিত্র কুমার শীল, বিদ্যুৎ মিয়া ও মো. আনোয়ার হোসেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মামুন আল কায়ুম, অর্থ সম্পাদক মিল্টন মিয়া, ক্রীড়া সম্পাদক মাহবুব হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক রায়হানুল ইসলাম রিপন, ছাত্রী বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অপূর্ব রায়, দপ্তর সম্পাদক মিনহাজুর রহমান মিরাজ, উপ-দপ্তর সম্পাদক তানজিলা তিশা, প্রচার সম্পাদক রতন কুমার রায়, উপ-প্রচার সম্পাদক মাইদুল, ধর্ম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক খালিদ হাসান সাহাদ এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে হোসেন বাবুকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন নাছির মাহমুদ ও শয়ন কুমার বর্মন।
সংগঠনটির সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও শিক্ষার্থীবান্ধব কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি ঢাকায় অধ্যয়নরত কুড়িগ্রামের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, অনুমোদিত কমিটির মেয়াদ এক বছর।