যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুড়িগ্রামে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জেলা তাঁতীদলের নেতাকর্মীদের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
দিনটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তর্ব অর্পণ এবং একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐক্যের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্র সুরক্ষা পেয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।