• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে পৌর কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা স্ত্রী গুরুতর আহত অভিযুক্ত আটক বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ভূরুঙ্গামারীতে জাতীয় সমবায় দিবস পালন ও গাছের চারা বিতরণ ফেনীতে অর্ধশত শিক্ষার্থীর অংশগ্রহণে জিইউএসসির ‘আঁকিবুঁকি প্রতিযোগিতা’ অনুষ্ঠিত উলিপুরে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান কুড়িগ্রামে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘কুড়িগ্রাম ব্যাটারি হাউস এন্ড অটো সেন্টার’-এর উদ্বোধন ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার কুড়িগ্রামে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার- ২ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে,কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী তাঁতীদলের ব্যাপক অংশগ্রহণ

কুড়িগ্রামে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘কুড়িগ্রাম ব্যাটারি হাউস এন্ড অটো সেন্টার’-এর উদ্বোধন

আনোয়ার হোসেন - কুড়িগ্রাম প্রতিনিধি / ১৭ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের ঘোগাদহে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘কুড়িগ্রাম ব্যাটারি হাউস এন্ড অটো সেন্টার’। এ উপলক্ষে পবিত্র মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের জেলা কুড়িগ্রামে ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং স্থানীয় মানুষের সেবার পরিধি বাড়াতে নতুন সংযোজন হিসেবে যাত্রা শুরু করল প্রতিষ্ঠানটি। কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদ গেটসংলগ্ন স্থানে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি ‘শাহ আমানত ইজি বাইক ব্যাটারী কোম্পানী লিমিটেড’-এর অনুমোদিত ডিপো হিসেবে কার্যক্রম পরিচালনা করবে।

প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আমানত ইজি বাইক ব্যাটারী কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, মাহমুদুল হাসান, পূর্ণ চন্দ্র সরকার, আব্দুল জলিল, রবিউল ইসলাম রুবেল ও সাগর হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম ব্যাটারি হাউস এন্ড অটো সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ সাইফুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে পবিত্র মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি নবপ্রতিষ্ঠিত ব্যবসাপ্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও সাফল্য কামনা করা হয়। একই সঙ্গে গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানের লক্ষ্যে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘কুড়িগ্রাম ব্যাটারি হাউস এন্ড অটো সেন্টার’ চালুর ফলে এলাকার ইজিবাইক চালক ও মালিকদের জন্য মানসম্মত ব্যাটারি এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করা আরও সহজ হবে। পাশাপাশি স্থানীয় পরিবহন খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় অতিথিরা প্রতিষ্ঠানটির সফল পথচলা ও সার্বিক সমৃদ্ধি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category