• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বাকি ৪৫ হাজার টাকা যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়ি পলাতক কুড়িগ্রামে ইয়াবা-হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক পথ ভুলে উলিপুরের চাঁদনী বজরায় লালমনিরহাটের আব্দুল গফুর, স্বজনদের সন্ধান কামনা কুড়িগ্রামে শিশুদের পুষ্টিকর খাবার বিতরণ চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গোপালগঞ্জ শহর সমাজসেবা অফিসের সেমিনার ‘তথ্য জানি অধিকার মানি’-প্রতিপাদ্যে কুড়িগ্রামে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পর্যায়ে ক্যাম্পেইন রৌমারীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানির সাথে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন! বেহেশতের টিকিট বিক্রি করে বিরোধী দলের আসনে বসেছে জামায়াত- এসএম জিলানী ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণের আহ্বান রিজভীর

VBD টাঙ্গাইল জেলার আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ক্লাইমেট সামিট ২০২৬ – সিজন ২’ 

টাঙ্গাইল প্রতিনিধি / ৫২৭ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) টাঙ্গাইল জেলার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ক্লাইমেট সামিট ২০২৬ – সিজন ২’।

শনিবার দিনব্যাপী আয়োজিত এ সামিটে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার ভলান্টিয়াররা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগো ফাউন্ডেশনের YDP-এর সিনিয়র অফিসার ইমরান হোসাইন হাওলাদার, ঢাকা বিভাগের ইয়ুথ কো-অর্ডিনেটর জান্নাতুল ফেরদৌসী মহনা, VBD ন্যাশনাল বোর্ডের প্রেসিডেন্ট মেহেদী হাসান ইমন ও জেনারেল সেক্রেটারি সুমাইয়া সাফাত, VBD ঢাকা ডিভিশন বোর্ডের প্রেসিডেন্ট ) সাঈদ ইসলাম, ফান্ড রেইজিং সেক্রেটারি আজিজুল হক আকাশ এবং কমিউনিকেশন সেক্রেটারি মোহাম্মদ আকাশ।

এছাড়াও ক্লিন টাঙ্গাইলের চেয়ারম্যান শাহীন চাকলাদার, লেটস স্পার্ক বিডির এক্সিকিউটিভ মেহবুবা মীম, এইচআর বিভাগের মেহেদী হাসান এবং সবুজ স্বপ্নের প্রতিষ্ঠাতা সদস্য তানভীর আহমেদ তুহিন উপস্থিত ছিলেন।কক

সামিটে জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণে তরুণদের ভূমিকা এবং পরিবেশবান্ধব সামাজিক উদ্যোগ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে চারাগাছ বিতরণ, ক্লাইমেট প্লেজ কার্যক্রম, নেটওয়ার্কিং সেশন ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।

ভলেন্টিয়ার ফর বাংলাদেশ টাঙ্গাইল জেলার প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি জানান, পরিবেশ রক্ষায় তরুণদের আরও সক্রিয় ও দায়িত্বশীল করে তুলতেই এ আয়োজন। দিনব্যাপী নানা কার্যক্রমের মধ্য দিয়ে সামিটটি সফলভাবে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category