কুড়িগ্রামের উলিপুরে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার রুপার খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মৌজা মালতিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, জরুরি প্রয়োজনে রক্তের গ্রুপ সম্পর্কে ধারণা তৈরি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন হাফেজ মাওলানা মহিব্বুল ইসলাম।
এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।