যুব দিবসের শুভক্ষণে আনুষ্ঠানিক নিবন্ধন সনদ অর্জন করেছে রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন। ১ নভেম্বর সংগঠনটির জন্য একটি স্মরণীয় ও গৌরবের দিন হয়ে থাকবে। মানবতার সেবায় দীর্ঘদিনের পথচলায় এই আনুষ্ঠানিক স্বীকৃতি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও দায়িত্বশীল করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এই অর্জন শুধু সংগঠনের নয়; বরং এর সঙ্গে যুক্ত সকল রক্তদাতা, স্বেচ্ছাসেবক, শুভানুধ্যায়ী ও সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টা, ভালোবাসা ও আন্তরিকতার ফল।
নিবন্ধন সনদ অর্জনের মধ্য দিয়ে সংগঠনটি রক্তদান ও বিভিন্ন মানবিক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছে। পাশাপাশি অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করেছে সংগঠনটি।
এ অর্জনে সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতেও মানবতার সেবায় সংগঠনের পথচলা অব্যাহত রাখতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।
মানবতার সেবায়, রক্তদানের বন্ধনে—এগিয়ে যাক রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন।