কুড়িগ্রামের উলিপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা এবং সফল আত্মকর্মী, উদ্যোক্তা ও যুব সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম আরিফ সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, পৌর যুবদলের সদস্য সচিব তৌফিকুল ইসলাম তৌফিক, উদ্যোক্তা আব্দুল্লাহ নুর ফারুক, শারমিন আক্তার ও ফজলুল করিম প্রমুখ।