• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের ৩১ সদস্যের জেলা কমিটি গঠন গোপালগঞ্জে মুকসুদপুর বিদ্যালয় ও কলেজ ১৪ জন শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী ১জন পাশের হার শূন্য বৃত্তি থেকে জিপিএ-৫, সাফল্যের নেপথ্যে সংগ্রাম; অভাবকে হারিয়ে স্বপ্নজয়ের পথে রাজারহাটের যমজ বোন রহিমা-রাবেয়া কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যে কলেজ সভাপতি বিএনপি নেতা ইউনুছ ও অধ্যক্ষের কুশপুত্তলিকায় আগুন দিয়ে বিক্ষোভ কুড়িগ্রামের উলিপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে ১ নভেম্বর যুব দিবসে নিবন্ধন সনদ পেল রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক, উত্তাল গাজীপুর-মিরপুর; বন্ধ শতাধিক কারখানা রৌমারীতে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড গণমাধ্যমকে দ্বিখণ্ডিত গণতন্ত্র ও সার্বভৌমত্বে আঘাত: থামাতে রংপুর সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও প্রতিবাদ এক-দুই বিষয়ে ফেল করলেও ডিসেম্বরেই আবার পরীক্ষার সুযোগ

গোপালগঞ্জে জাতীয় যুব দিবসের অনুষ্ঠান শুরু

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি / ১৫ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জে র‍্যালি , আলোচনা সভা এবং যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী অনুষ্ঠানের শুরু হয়েছে।জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

আজ রোববার(১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর গোপালগঞ্জের উপপরিচালক মো. শহীদুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে যুবকদের স্বাবলম্বী করতে যুব ঋণের চেক এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

জেলা প্রশাসক মো আরিফ-উজ-জামান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন। দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে যুবসমাজকে দেশ গঠনে এগিয়ে আসার আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category