• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে পৌর কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা স্ত্রী গুরুতর আহত অভিযুক্ত আটক বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ভূরুঙ্গামারীতে জাতীয় সমবায় দিবস পালন ও গাছের চারা বিতরণ ফেনীতে অর্ধশত শিক্ষার্থীর অংশগ্রহণে জিইউএসসির ‘আঁকিবুঁকি প্রতিযোগিতা’ অনুষ্ঠিত উলিপুরে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান কুড়িগ্রামে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘কুড়িগ্রাম ব্যাটারি হাউস এন্ড অটো সেন্টার’-এর উদ্বোধন ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার কুড়িগ্রামে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার- ২ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে,কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী তাঁতীদলের ব্যাপক অংশগ্রহণ

ভূরুঙ্গামারীতে জাতীয় সমবায় দিবস পালন ও গাছের চারা বিতরণ

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি / ১৬ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’- প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে রোববার (৮ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা, গাভী ক্রয়ের জন্য চেক ও গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ জাতীয় সমবায় দিবস পালনের আয়োজন করে।

সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় সমবায় দিবসের কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ প্রধান অতিথি ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশিকুজ্জামান বিশেষ অতিথি ছিলেন। উপজেলা সমবায় অফিসার আব্দুর রাজ্জাক মিয়া এতে সভাপতিত্ব করেন।

সভায় ভূরুঙ্গামারী শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি বোরহান আলী, আন্ধারীঝাড় নারী উন্নয়ন সংস্থার শাহানাজ বেগম, পাইকেরছড়া মৎসজীবী সমবায় সমিতির জিন্নাত আলী বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানাজ পারভীন, আইসিটি অফিসার আশরাফুল আলম ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার রেজাউল করিম উপস্থিত ছিলেন।

পরে গাভী ক্রয়ের জন্য ৫ জনকে ৫ লাখ টাকা, উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের মাঝে ২০০টি ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category