• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে পৌর কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা স্ত্রী গুরুতর আহত অভিযুক্ত আটক বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ভূরুঙ্গামারীতে জাতীয় সমবায় দিবস পালন ও গাছের চারা বিতরণ ফেনীতে অর্ধশত শিক্ষার্থীর অংশগ্রহণে জিইউএসসির ‘আঁকিবুঁকি প্রতিযোগিতা’ অনুষ্ঠিত উলিপুরে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান কুড়িগ্রামে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘কুড়িগ্রাম ব্যাটারি হাউস এন্ড অটো সেন্টার’-এর উদ্বোধন ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার কুড়িগ্রামে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার- ২ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে,কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী তাঁতীদলের ব্যাপক অংশগ্রহণ

কুড়িগ্রামে পৌর কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা স্ত্রী গুরুতর আহত অভিযুক্ত আটক

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধি / ১৮ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রাম পৌরসভার এক কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর ২০২৬) বিকেলে জেলা শহরের কলেজ মোড় এলাকায় পৌর টাউন হলের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

নিহত ব্যক্তির নাম মনছুর আলী। তিনি পৌর শহরের বাস টার্মিনালসংলগ্ন ছয় আনিপাড়া এলাকার বাসিন্দা। আহত মল্লিকা বেগমকে (৫৫) গুরুতর অবস্থায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর টাউন হলের ফটকের সামনে মনছুর আলীর সঙ্গে এক যুবকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবক হাতে থাকা ছুরি দিয়ে মনছুর আলীকে এলোপাতাড়ি আঘাত করেন। এ সময় স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর স্ত্রী মল্লিকা বেগমকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মনছুর আলীকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, অভিযুক্ত যুবকের নাম শাহনেওয়াজ সানি। তাঁর বাড়ি পৌর শহরের সরদারপাড়া এলাকায়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category