• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেইনযুদ্ধ বন্ধে উদ্যোগী ইউরোপ, রাশিয়ার সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রাজনৈতিক উত্তেজনার পর টুঙ্গিপাড়ায় ফিরছে স্বস্তির পরিবেশ স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ১১ হাজার টাকা গোপালগঞ্জে আওয়ামী লীগের সহিংসতা এমপি সেলিমের বাড়ি ও মুকসুদপুর থানায় আগুন গোপালগঞ্জ-০১ আসনের এমপির বাড়ি মুকসুদপুর থানা ও গ্রামীন ব্যাংকে আগুন কুড়িগ্রামের ৭৩ ইউনিয়নে চার ধাপে ভোট, প্রথম ধাপে ৩ উপজেলা যায়যায়দিন ও প্রথম টিভির গুরুত্বপূর্ণ কাজে ঢাকা সফরে জেলা প্রেসক্লাব সভাপতি অনিরুদ্ধ রেজা খাসজমি ব্যক্তিমালিকানা নামজারির অভিযোগে আলোচিত আরিফুল ভূরুঙ্গামারীর ইউএনও দুই ডিআইজিসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

জাতিসংঘে ১২৮ দেশের ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত

নিরব ইসলাম / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে। ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ উদ্যোগে আনা প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ।

বুধবার (১৮ নভেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটির বিপক্ষে ভোট পড়ে ৬টি এবং ভোটদানে বিরত থাকে ৩৩টি দেশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গৃহীত প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির হাতে রোহিঙ্গাদের ওপর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়। এতে অবিলম্বে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত এবং ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। পাশাপাশি ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানে পর্যাপ্ত অর্থায়ন ও নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির ওপর জোর দেওয়া হয়।

প্রস্তাবটি পাসের আগে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক। তিনি বলেন, রোহিঙ্গাদের ব্যাপক বাস্তুচ্যুতির নয় বছর পেরিয়ে গেলেও প্রত্যাবাসনে কোনো অর্থবহ অগ্রগতি হয়নি। দীর্ঘায়িত এ সংকটের কারণে বাংলাদেশ ও স্থানীয় জনগোষ্ঠীকে সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

রাষ্ট্রদূত সঞ্চিতা হক আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের সৃষ্টি হয়েছে মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও দেশটিতেই খুঁজে বের করতে হবে। এ সময় তিনি গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের গুরুত্বও তুলে ধরেন।

প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসঙ্গ থাকায় যুক্তরাষ্ট্র এতে ভোটাভুটির আহ্বান জানায়। ভোটের ব্যাখ্যায় দেশটি জানায়, বিভিন্ন প্রস্তাবে আইসিসির উল্লেখের বিষয়ে তাদের সাধারণ আপত্তি রয়েছে। তবে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং এক দশকের বেশি সময় ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করে দেশটি।

প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া ৬টি দেশ হলো বেলারুশ, চীন, উত্তর কোরিয়া, নিকারাগুয়া, রাশিয়া ও ভিয়েতনাম। বৈঠকে রাশিয়ার প্রতিনিধি প্রস্তাবটির সমালোচনা করে বলেন, সংকটের জন্য শুধু নেপিডোর কর্মকর্তাদের দায়ী করতে জাতিসংঘকে ব্যবহারের চেষ্টা চলছে। অন্যদিকে মিয়ানমারের প্রতিনিধি প্রস্তাবটিকে স্বাগত জানালেও যুদ্ধবিরতি ও অস্ত্র সরবরাহ বন্ধের দাবি না থাকায় অসন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category