• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেইনযুদ্ধ বন্ধে উদ্যোগী ইউরোপ, রাশিয়ার সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রাজনৈতিক উত্তেজনার পর টুঙ্গিপাড়ায় ফিরছে স্বস্তির পরিবেশ স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ১১ হাজার টাকা গোপালগঞ্জে আওয়ামী লীগের সহিংসতা এমপি সেলিমের বাড়ি ও মুকসুদপুর থানায় আগুন গোপালগঞ্জ-০১ আসনের এমপির বাড়ি মুকসুদপুর থানা ও গ্রামীন ব্যাংকে আগুন কুড়িগ্রামের ৭৩ ইউনিয়নে চার ধাপে ভোট, প্রথম ধাপে ৩ উপজেলা যায়যায়দিন ও প্রথম টিভির গুরুত্বপূর্ণ কাজে ঢাকা সফরে জেলা প্রেসক্লাব সভাপতি অনিরুদ্ধ রেজা খাসজমি ব্যক্তিমালিকানা নামজারির অভিযোগে আলোচিত আরিফুল ভূরুঙ্গামারীর ইউএনও দুই ডিআইজিসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

কুড়িগ্রামে জাতীয় যুবশক্তির যুব সম্মেলন: থাকছেন সেন্ট্রাল নেতৃত্ববৃন্দ ও এমপি ড. আতিকুর রহমান

মোঃ হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

তারুণ্যের শক্তিকে সুসংগঠিত করা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) কুড়িগ্রাম শহরের আকবরিয়া কনভেনশন হলে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় যুবশক্তির ‘যুব সম্মেলন ২০২৬’। সেন্ট্রাল নেতৃত্ববৃন্দের সক্রিয় অংশগ্রহণ ও উপস্থিতিকে ঘিরে জেলাজুড়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল ও বাইক শোডাউনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে। এরপর বিকেল ৩টায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে এবং বিকেল ৩টা ৩০ মিনিটে আকবরিয়া কনভেনশন হলে মূল যুব সম্মেলন অনুষ্ঠিত হবে।

জাতীয় যুবশক্তি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এম. মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তরিকুজ্জামান তমালের সঞ্চালনায় আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য (এমপি) ড. আতিকুর রহমান মুজাহিদ।

অনুষ্ঠানে সেন্ট্রাল নেতৃত্ববৃন্দের মধ্যে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইদুর জামান বাবু, সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মুকুল মিয়া এবং কুড়িগ্রাম পৌরসভার মেয়র প্রার্থী ও এনসিপির সদস্য সচিব মাসুম মিয়া।

এছাড়াও পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় প্রোগ্রাম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন দপ্তর সম্পাদক তারেক খান মজলিশ তারা এবং সিনিয়র সাধারণ সম্পাদক তাওহীদ হাসান শান্ত।

যুব সমাজকে দেশগঠনমূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে সেন্ট্রাল নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে আয়োজিত এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category