• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ডিএমএফ পেশাজীবীদের নিয়োগ, উচ্চশিক্ষা ও পদোন্নতির সুযোগ নিশ্চিতের দাবি উলিপুরে ২৬টি মাদক মামলার আসামি নয়ন আবারো ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ উলিপুরে বিয়ের আসরে প্রেমিক আটক অপবাদ সইতে নাপেরে নারীর আত্মহত্যা ‎কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১শ’ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭ কুড়িগ্রামে ফুল এর আয়োজনে “সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা–২৫” অনুষ্ঠিত গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ নারী আটক গোপালগঞ্জে নিজের বাসের চাপায় মালিক নিহত গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় আরো ১৮জন গ্রেফতার।মোট গ্রেফতার ২৫

ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় বিএনপি নেতৃবৃন্দ: সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার আহ্বান

কুড়িগ্রাম - জেলা প্রতিনিধি / ১৪৯ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পবিত্র ঈদ-উল-আযহা পরবর্তী সময়ে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও কর্মীদের সঙ্গে এক আন্তরিক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ও কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. মো. ইউনুস আলী। সভায় সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, আহ্বায়ক কমিটির সদস্য কাজী নিজাম উদ্দিন, মিজান শিকদার ও মঈনু আহমেদ। এছাড়াও নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরকার এবং সদস্য তুতুল মাহমুদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করা এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসম্পৃক্ততা আরও জোরদার করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপির আদর্শ ও কর্মসূচি তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সকলের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এ মিলনমেলা সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category