• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ডিএমএফ পেশাজীবীদের নিয়োগ, উচ্চশিক্ষা ও পদোন্নতির সুযোগ নিশ্চিতের দাবি উলিপুরে ২৬টি মাদক মামলার আসামি নয়ন আবারো ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ উলিপুরে বিয়ের আসরে প্রেমিক আটক অপবাদ সইতে নাপেরে নারীর আত্মহত্যা ‎কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১শ’ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭ কুড়িগ্রামে ফুল এর আয়োজনে “সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা–২৫” অনুষ্ঠিত গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ নারী আটক গোপালগঞ্জে নিজের বাসের চাপায় মালিক নিহত গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় আরো ১৮জন গ্রেফতার।মোট গ্রেফতার ২৫

আইরিন জুবাইদা খানকে রাষ্ট্রপতি করার গুঞ্জন, আনুষ্ঠানিক ঘোষণা নেই

কুড়িগ্রাম প্রতিনিধি / ৭৩ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকারকর্মী ও জাতিসংঘে বাংলাদেশের নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খানকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে—এমন আলোচনা বিভিন্ন মহলে চলছে। তবে এ বিষয়ে সরকারিভাবে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আইরিন খানের বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের সম্ভাবনা সামনে রেখে তাঁর যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। তবে এ তথ্যেরও এখনো কোনো সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

১৯৫৬ সালের ২৪ ডিসেম্বর জন্মগ্রহণকারী আইরিন জুবাইদা খান আন্তর্জাতিক অঙ্গনে একজন সুপরিচিত আইনজীবী ও মানবাধিকারকর্মী। তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০২০ সালে জাতিসংঘের মতপ্রকাশ ও মতের স্বাধীনতা বিষয়ক বিশেষ প্রতিবেদক (Special Rapporteur) হিসেবে নিয়োগ পান। ২০১১ সালে তিনি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশনের (IDLO) মহাপরিচালক নির্বাচিত হন এবং ২০১০–২০১১ সালে দ্য ডেইলি স্টার-এর পরামর্শক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। সম্প্রতি তাঁকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category