• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজারহাটে ‘বিজ্ঞ আমলী আদাল’তের নোটিশে পলাতক আসামিকে ৩ নভেম্বরের মধ্যে হাজিরের নির্দেশ গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি কুড়িগ্রামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১ গোপালগঞ্জ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ: গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারী ও সোনাহাটে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

আবারও মা হলেন বুবলী? নাকি শুধুই গুঞ্জন!

মিশাদ সরকার / ৭৮ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ঢালিউডজুড়ে নতুন করে শুরু হয়েছে চর্চা—অভিনেত্রী শবনম বুবলী কি দ্বিতীয়বার মা হয়েছেন? যদিও এখনো নেই কোনো আনুষ্ঠানিক ঘোষণা, তবুও সামাজিক মাধ্যমে চলছে জোর আলোচনা।

গুঞ্জনের আগুনে ঘি ঢালে কোরিওগ্রাফার অ্যাডলফ খানের একটি ফেসবুক পোস্ট। বুবলীর সঙ্গে ছবি শেয়ার করে তিনি লেখেন, “মাতৃত্ব সুন্দর! কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন আর অনেক দোয়া শবনম বুবলী।”

ব্যাস! এরপর থেকেই নেটদুনিয়ায় শুরু হয় নানা আলোচনা, শুভেচ্ছা আর কৌতূহল। অনেকে ধরে নিয়েছেন, বুবলী দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। তবে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত বুবলী বা শাকিব খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

এদিকে বেশ কিছুদিন ধরেই আড়ালে রয়েছেন বুবলী। নতুন সিনেমা বা কাজের খবরও নেই বললেই চলে। ফলে অনেকের ধারণা, ব্যক্তিগত কোনো বিশেষ কারণেই হয়তো আলোচনার বাইরে আছেন এই অভিনেত্রী।

তবে সত্যিই কি নতুন অতিথি এসেছে, নাকি সবটাই গুঞ্জন—এখন সেটিই দেখার অপেক্ষা
(জি. এম. মাহিম সরকার )


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category