• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোণা সমাজসেবা কার্যালয়ের লিফটে আটকে পড়া ৭ শিক্ষার্থী উদ্ধার কুড়িগ্রামের সারডোব ও দক্ষিণ বড়লইয়ে ভয়াবহ নদীভাঙনে কেউ তৃতীয়বার- কেউ চতুর্থবার ঘর হারানোর শঙ্কায় পরিবারগুলো। মানবপাচার রোধে প্রযুক্তিনির্ভর উদ্যোগ জোরদার, IOM-এর সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করার বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কুড়িগ্রামে দুই দিনে ৪৮৯ পিস ইয়াবাসহ গ্রেফতার- ৩, চিলমারীতে ব্রহ্মপুত্রে ভাঙ্গন রোধে দ্রুত স্থায়ী বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন ৪০ বিঘার মাছের খামারে বদলে দিচ্ছেন সম্ভাবনার গল্প: সফল উদ্যোক্তা রতন রেজাউল সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস পরকীয়ার সন্দেহে চরম নিষ্ঠুরতা! ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টা, স্ত্রী আটক অবহেলায় ধুঁকছে ঝালকাঠী–নবগ্রাম সড়কের সেতু, বড় দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, একাধিক অঞ্চলে সুনামি সতর্কতা

ঈদুল আজহায় দেশবাসীর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় আমিনুল ইহসান

কুড়িগ্রাম - জেলা প্রতিনিধি / ১০৫ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আমিনুল ইহসান দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য শিক্ষা বহন করে। কোরবানির মাধ্যমে মানুষ ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবতার চেতনায় উদ্বুদ্ধ হয়। এই ঈদ আমাদের সকল ভেদাভেদ ভুলে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করুক।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সকল শ্রেণির মানুষ আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। তাই সবাইকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”
মোঃ আমিনুল ইহসান দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বলেন, “পবিত্র ঈদুল আজহার শিক্ষা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে ইতিবাচক পরিবর্তন আনুক। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশকে সুখী, সমৃদ্ধ ও শান্তিময় হিসেবে গড়ে তুলুন।”
এসময় তিনি কুড়িগ্রাম জেলার সর্বস্তরের জনগণ, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category