• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারীতে কিশোর-কিশোরীদের দক্ষ ও সচেতন নাগরিক গড়ে তুলতে সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু উলিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত উলিপুরে এনামুল হক ক্বারী নামে ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত নেত্রকোণা সদর হাসপাতালে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের নেত্রকোণার দুর্গাপুরে বকেয়া মজুরির দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও বারহাট্টায় মডেল গ্রাম উন্নয়ন প্রকল্পের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেশজুড়ে চলছে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, উত্তপ্ত একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ বারহাট্টা থানা পুলিশ কনস্টেবলকে রাজকীয় বিদায় জানালেন ওসি

উলিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম। / ২৫ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল কুড়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক ডা. মোঃ নুরনবী সরকার। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও ব্যবহারিক জ্ঞানের সমন্বয়ে তৈরি বিভিন্ন মডেল উপস্থাপন করে, যা উপস্থিত অতিথিদের প্রশংসা অর্জন করে।

অনুষ্ঠানটি ইকোনমিক প্রসপেক্টস ফর জেন্ডার ইনক্লুসিভ গ্রোথ (EPGG)-এর আওতায় পরিচালিত সেফ স্কুল, অ্যাক্টিভ সোসাইটি (SATIRTHO) প্রকল্পের সহযোগিতায় আয়োজন করা হয়। আয়োজকদের মতে, এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আরও আগ্রহী হয়ে দেশ গঠনে অবদান রাখার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category