নেত্রকোণা সদর হাসপাতালের পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
তিনি বলেন, “পরিবেশ রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে। সবাই সচেতন হলে এবং নিজ নিজ দায়িত্ব পালন করলে হাসপাতালের পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”
এ সময় তিনি হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, বর্জ্য যথাস্থানে ফেলা এবং রোগী ও স্বজনদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, একটি পরিচ্ছন্ন হাসপাতাল শুধু রোগীদের সুস্থতাই নিশ্চিত করে না, বরং সংক্রমণ প্রতিরোধ ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা হাসপাতালের পরিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।