• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারীতে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের মানববন্ধনের ডাক সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, ভাঙচুর ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ​নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালন করেন তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ১১দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি। চকোবিনের প্রলোভনে শিশুকে কক্ষে নিলেন বৃদ্ধ, এরপর. জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্র হবে না-পররাষ্ট্রমন্ত্রী উলিপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

চকোবিনের প্রলোভনে শিশুকে কক্ষে নিলেন বৃদ্ধ, এরপর.

অনলাইন নিউজ ডেস্ক - প্রথম টিভি / ২৫ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

খুলনার তেরখাদা উপজেলায় আট বছর বয়সী এক শিশুকে চকোবিনের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে রাজু মোল্লা (৫৮) নামে এক মুদিদোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার বসুন্দরীতলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটির দাদা তাকে খাবার কেনার জন্য পাঁচ টাকা দেন। এরপর শিশুটি বাড়ির পাশের একটি মুদিদোকানে চকোবিন কিনতে গেলে দোকানি রাজু মোল্লা তাকে একটি প্যাকেটের বদলে দুটি প্যাকেট দেওয়ার প্রলোভন দেখান।

শিশুটি একটি প্যাকেট নেবে জানালে রাজু কৌশলে তাকে দোকানের পাশের একটি কক্ষে নিয়ে যান। অভিযোগ রয়েছে, সেখানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন তিনি।

এ সময় পাশের বাড়ির এক কিশোরী ডিম কিনতে এসে দোকানে ডাকাডাকি করলে রাজু কক্ষ থেকে বের হয়ে যান। পরে শিশুটি এলোমেলো পোশাকে বাড়িতে ফিরে ঘটনাটি তার মাকে জানায়।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত রাজু মোল্লাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। আটকের সময় স্থানীয়দের গণপিটুনিতে তিনি আহত হন। পরে তাকে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ জানান, ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category