কুড়িগ্রামের রৌমারীতে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান-২০২৬ উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট ২০২৬) সকালে রৌমারী উপজেলা প্রশাসনের আয়োজনে রৌমারী উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসান। এসময় বক্তব্য রাখেন রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওছার আলী, রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প,প কর্মকর্তা আব্দুস সামাদ, রৌমারী উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, রৌমারী উপজেলা বিএনপি’র সদস্য-সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, রৌমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হায়দার, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, ছাত্রনেতা নুরুল আমিন, জুলাই আহত যোদ্ধা জাবেদ আলী, ছাত্রনেতা সাজেদুল ইসলাম সবুজ। সঞ্চালনা করেন আকতার হোসেন
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রৌমারী উপজেলার নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী, নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে জুলাই যোদ্ধাদের অবদানের প্রশংসা করে তাঁদের যথাযথ সম্মান ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।