• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারীতে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের মানববন্ধনের ডাক সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, ভাঙচুর ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ​নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালন করেন তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ১১দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি। চকোবিনের প্রলোভনে শিশুকে কক্ষে নিলেন বৃদ্ধ, এরপর. জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্র হবে না-পররাষ্ট্রমন্ত্রী উলিপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি / ২০ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১১ দলীয় ঐক্য উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) আসরের নামাজের পর ভূরুঙ্গামারী পাবলিক ক্লাব ও লাইব্রেরি মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আয়োজকদের দাবি, উপজেলার ১০টি ইউনিয়ন থেকে কয়েক হাজার মানুষ এতে অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার আমির অধ্যাপক আনোয়ার হোসেন। সঞ্চালনা করেন উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য সাজ্জাদ হোসাইন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন এনসিপির উপজেলা আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের মানুষের আত্মমর্যাদা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রধান অতিথি অধ্যাপক আনোয়ারুল ইসলাম তাঁর বক্তব্যে জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং এর আলোকে সংবিধান সংস্কারের দাবি জানান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিল, তার পূর্ণ বাস্তবায়ন এখনও হয়নি। সেই লক্ষ্য অর্জনে প্রয়োজন হলে আবারও গণআন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category