• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের পথসভায় জনসমাগম, উপস্থিত পীর সাহেব চরমোনাই গোপালগঞ্জের ৬ জনকে কালিগঞ্জে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে আটক করেন পুলিশ কুড়িগ্রামে খাদ্য বিভাগের দুর্নীতির বর পুত্র পেলেন অতিরিক্ত গুদামের দায়িত্ব,জেলা জুড়ে তোলপাড় কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা ‘সার চাওয়া কি আমাগরে অপরাধ?’—মামলার পর আতঙ্কে ভূরুঙ্গামারীর কৃষকেরা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু গোপালগঞ্জ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক উলিপুরে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

উলিপুরে ৫ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেপ্তার।

উলিপুর প্রতিনিধি (কুড়িগ্রাম) মোঃ লিটন হাসান / ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
উলিপুরে ৫ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেপ্তার।

কুড়িগ্রামের উলিপুরে ৫ বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। আহত শিশুটি বর্তমানে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাটি ঘটে জোনাইডাঙ্গা রেল স্টেশন এলাকায়। গ্রেপ্তারকৃত কিশোর আরাফাত হোসেন (১৫) একই এলাকার সোহেল রানার ছেলে। তাকে গ্রেপ্তার করে বুধবার (৩ জুন) আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় প্রতিবেশী কিশোর তাকে ফুসলিয়ে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। পরে সেখানে শিশুটির ওপর নির্যাতনের ঘটনা ঘটে।

ঘটনার পর শিশুটি আহত অবস্থায় বাড়ি ফিরে এলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

শিশুটির পিতা উলিপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ বলেন, “বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

এদিকে ঘটনার পর স্থানীয় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়রা দ্রুত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category