• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধীদেরকে দেশের সম্পদে পরিনত করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে-এস এম জিলানী গোপালগঞ্জে ৩ কর্মকর্তা- কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি! কচাকাটায় ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, গাছ পড়ে ক্ষতিগ্রস্ত একাধিক দোকান গোপালগঞ্জে শিক্ষকের ‘নির্যাতনে’ স্কুল ছাড়ল শিশু শিক্ষার্থী উলিপুরে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান গোপালগঞ্জ কাশিয়ানীতে ২৩০ জেলে পরিবার পেল ৫ হাজার ৭৫০ কেজি চাল রাজারহাটে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে কাশিয়ানী ৩০ বোতল মাদকসহ আটক-১ মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবারকে খাদ্য সহায়তা, সাড়ে ৭ টন ভিজিএফের চাল বিতরণ কুড়িগ্রামে শিশু অধিকার পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা

কচাকাটায় ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, গাছ পড়ে ক্ষতিগ্রস্ত একাধিক দোকান

রেদোয়ান রাকিব (কচাকাটা) কুড়িগ্রাম / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানায় ঝড়, বৃষ্টি ও প্রবল বাতাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যার দিকে হঠাৎ শুরু হওয়া ঝড়ো বাতাসে উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়।

এর মধ্যে কেদার ইউনিয়ন পরিষদের সামনে গোলেরহাট বাজারে ঝড়ো বাতাসে একটি বিশাল আকৃতির ইউক্যালিপটাস গাছ উপড়ে পড়ে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছটি দোকানের ওপর পড়ে দোকানের কাঠামো ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরে থাকা আলমারি, আসবাবপত্র ও বিভিন্ন মালামাল নষ্ট হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে আসাদুজ্জামান আসাদের কৃষিসেবা দোকান অন্যতম। দোকানটিতে কৃষি কীটনাশক, বীজসহ কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ রাখা ছিল। গাছ পড়ে এসব মালামালেরও ব্যাপক ক্ষতি হয়েছে। একই সঙ্গে একটি মুদি দোকানসহ আরও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যবসায়ীরা উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এ ছাড়া কচাকাটা থানার বিভিন্ন গ্রামের বাড়িঘরও ঝড়ো বাতাসে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও ঘরের চাল উড়ে গেছে, আবার কোথাও গাছপালা ভেঙে পড়েছে। আকস্মিক এ ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ঘটনাস্থলে কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ খ ম রাশেদ ইসলাম উপস্থিত হয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে তিনি গাছটি দ্রুত অপসারণের জন্য কাটার নির্দেশ দেন এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category