পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুড়িগ্রামসহ দেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক ঈদ শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কুড়িগ্রামের সংসদ সদস্য ড. আতিক মোজাহিদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করে। তিনি ঈদের প্রকৃত শিক্ষা হিসেবে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, উন্নয়ন, সম্প্রীতি ও গণমানুষের কল্যাণে কুড়িগ্রামকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শেষে তিনি কুড়িগ্রাম জেলা ও দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
ঈদ মোবারক।