• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রামে আত্মপ্রকাশ করলো ‘ভূমি মালিক সমিতি’ নেত্রকোণায় ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা, অংশ নেয় ড্রাক বাইক ও বিভিন্ন গাড়ি ০৩ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থীতা ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন আজিজুল হক আবির বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ জাতীয় ছাত্রশক্তি নেত্রকোণা জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ফুলবাড়ীর কৃতি সন্তান আব্দুল্লাহ আল মামুন স্টার্টআপ, সাইন্স প্রোজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেচিং প্রোগ্রামে ১ম স্থানে চিলমারী সিনিয়র আলিম মাদরাসা হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা উদ্ভাবন ও সৃজনশীলতার অভিযাত্রায় “ইষ্ট রামখানা বহুমুখী উচ্চ বিদ্যালয়” অশ্লীল ভিডিও কাণ্ডের অভিযোগে সন্তোষপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান অব্যাহতি

কুড়িগ্রামে আত্মপ্রকাশ করলো ‘ভূমি মালিক সমিতি’

সুমন চৌধুরী / ১৫৯ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

সামাজিকভাবে ভূমি অপরাধ নিয়ন্ত্রণ, ভূমি মালিকদের স্বার্থ সংরক্ষণ এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন আইনি পরামর্শ ও সহযোগিতা প্রদানের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘ভূমি মালিক সমিতি, কুড়িগ্রাম’।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করা হয়। অনুষ্ঠানে ভূমি মালিকদের অধিকার রক্ষা, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ মাহাবুর রহমান মাহাবুব। তিনি বলেন, “ভূমি মালিক সমিতির এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। ভূমি সংক্রান্ত নানা জটিলতা ও অপরাধ প্রতিরোধে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। একজন আইনজীবী হিসেবে আমার অবস্থান থেকে এ সংগঠনের প্রতি সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা থাকবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, ভূমি মালিকদের আইনি সচেতনতা বৃদ্ধি এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এ ধরনের সংগঠন কার্যকর ভূমিকা রাখতে পারে।
আয়োজকরা জানান, ভবিষ্যতে ভূমি মালিকদের জন্য আইনি পরামর্শ, সচেতনতামূলক সভা, প্রশিক্ষণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
“সেবাতেই সন্তুষ্টি”—এই প্রত্যয়কে সামনে রেখে সংগঠনটি ভূমি মালিকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category