• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রামে আত্মপ্রকাশ করলো ‘ভূমি মালিক সমিতি’ নেত্রকোণায় ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা, অংশ নেয় ড্রাক বাইক ও বিভিন্ন গাড়ি ০৩ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থীতা ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন আজিজুল হক আবির বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ জাতীয় ছাত্রশক্তি নেত্রকোণা জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বিজিবির সহকারী পরিচালক পদে পদোন্নতি পেলেন ফুলবাড়ীর কৃতি সন্তান আব্দুল্লাহ আল মামুন স্টার্টআপ, সাইন্স প্রোজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেচিং প্রোগ্রামে ১ম স্থানে চিলমারী সিনিয়র আলিম মাদরাসা হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা উদ্ভাবন ও সৃজনশীলতার অভিযাত্রায় “ইষ্ট রামখানা বহুমুখী উচ্চ বিদ্যালয়” অশ্লীল ভিডিও কাণ্ডের অভিযোগে সন্তোষপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান অব্যাহতি

জাতীয় ছাত্রশক্তি নেত্রকোণা জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন

নেত্রকোণা প্রতিনিধি: কামরুন্নাহার সুইটি / ১২১ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

জাতীয় ছাত্রশক্তি, নেত্রকোণা জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নবগঠিত এ কমিটি জেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
নেতৃবৃন্দ জানান, নতুন এ কমিটির মাধ্যমে জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার আদায়, শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধান এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। নবগঠিত কমিটির নেতারা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তারা শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায় এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার ওপর গুরুত্বারোপ করেন। এদিকে নতুন কমিটি অনুমোদন পাওয়ায় সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেছেন।
তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জাতীয় ছাত্রশক্তি নেত্রকোণা জেলা শাখা শিক্ষার্থী ও সমাজের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category