• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজারহাটে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক-২০২৬ নির্বাচিত মোঃ মোফাকখারুল ইসলাম বসুনিয়া বিশ্ব বসতি দিবস পালিত সার্বজনীন বাসস্থান টেকসই নগরায়ণ কুড়িগ্রামে সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত গোপালগঞ্জের পূবালী ব্যাংক পিএলসির বৃক্ষরোপন অভিযান গোপালগঞ্জ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস পালিত রাজারহাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা কুড়িগ্রামে বাংলাদেশি ভেবে দুই ভারতীয়কে বিএসএফের গুলি, চিকিৎসাধীন রংপুর মেডিকেলে গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত রাজিবপুরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যের অভিযোগে বিক্ষোভ,ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার / ৩৫ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লীর হাট ফাজিল মাদরাসায় চারটি পদে নিয়োগকে কেন্দ্র করে নিয়োগ বাণিজ্যের পাঁয়তারার অভিযোগ উঠেছে। এ অভিযোগে রোববার (৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

একপর্যায়ে বিক্ষোভকারীদের তোপের মুখে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ পত্র জমা দিতে বাধ্য হন। এ সময় নিয়োগ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে মাদরাসার টিআর প্রতিনিধি মিজানুর রহমান সাজুর ওপরও চড়াও হন বিক্ষোভকারীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদরাসাটিতে ল্যাব সহকারী,নৈশ প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী এবং আয়া সহ চারটি পদে নিয়োগের উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় অসন্তোষ তৈরি হয়। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়োগ দেওয়ার পাঁয়তারার অভিযোগ তুলে রোববার সকালে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ চলাকালে তাঁরা নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

একপর্যায়ে বিক্ষোভকারীরা নিয়োগ বাণিজ্যে সম্পৃক্ততার অভিযোগ তুলে মাদরাসার টিআর প্রতিনিধি মিজানুর রহমান সাজুর ওপর ক্ষোভ প্রকাশ করেন। পরে তাঁদের চাপের মুখে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান পদত্যাগপত্র জমা দেন।

তবে নিয়োগ বাণিজ্যের পাঁয়তারার অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান। তিনি জানান, এর আগেও তিনি স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। কিন্তু মাদরাসার কমিটি তা গ্রহণ করেনি। এবার এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তিনি স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এ ঘটনায় মাদরাসাটিতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category