• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ডিএমএফ পেশাজীবীদের নিয়োগ, উচ্চশিক্ষা ও পদোন্নতির সুযোগ নিশ্চিতের দাবি উলিপুরে ২৬টি মাদক মামলার আসামি নয়ন আবারো ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ উলিপুরে বিয়ের আসরে প্রেমিক আটক অপবাদ সইতে নাপেরে নারীর আত্মহত্যা ‎কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১শ’ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭ কুড়িগ্রামে ফুল এর আয়োজনে “সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা–২৫” অনুষ্ঠিত গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ নারী আটক গোপালগঞ্জে নিজের বাসের চাপায় মালিক নিহত গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় আরো ১৮জন গ্রেফতার।মোট গ্রেফতার ২৫

কুড়িগ্রামে ফুলবাড়ী দিবসে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা নিবেদন

কুড়িগ্রাম প্রতিনিধি / ৯৯ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ফুলবাড়ী দিবস উপলক্ষে ফুলবাড়ী আন্দোলনের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নীরবতা পালন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, কুড়িগ্রাম জেলা শাখা। পরে ফুলবাড়ী কয়লা খনি প্রকল্প নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মো. সোহেল রানা বলেন, “উন্মুক্ত নয়, বিদেশি নয়, রপ্তানি নয়—ফুলবাড়ীর দাবি বদলায়নি, বদলাবেও না। ফুলবাড়ীর মাটি, পানি, কৃষি ও মানুষের জীবন কোনো কয়লা প্রকল্পের বিনিময়ে বিসর্জন দেওয়া যাবে না।”

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন ছাড়া বিকল্প পথ নেই—এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের বক্তব্য জনস্বার্থবিরোধী। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন কৃষিজমি, ভূগর্ভস্থ পানি, পরিবেশ ও মানুষের জীবন-জীবিকার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে বলেও মন্তব্য করেন তিনি।

সোহেল রানা আরও বলেন, উন্নয়নের নামে মানুষের জীবন-জীবিকা ও পরিবেশকে ঝুঁকির মধ্যে ফেলে কোনো প্রকল্প গ্রহণ করা উচিত নয়। ফুলবাড়ীর শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে ছয় দফা দাবি বাস্তবায়নের সংগ্রাম অব্যাহত থাকবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, যুগ্ম সম্পাদক মো. আতাউর রহমান সাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category