• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ডিএমএফ পেশাজীবীদের নিয়োগ, উচ্চশিক্ষা ও পদোন্নতির সুযোগ নিশ্চিতের দাবি উলিপুরে ২৬টি মাদক মামলার আসামি নয়ন আবারো ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ উলিপুরে বিয়ের আসরে প্রেমিক আটক অপবাদ সইতে নাপেরে নারীর আত্মহত্যা ‎কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় ১শ’ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭ কুড়িগ্রামে ফুল এর আয়োজনে “সেরা শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা–২৫” অনুষ্ঠিত গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ নারী আটক গোপালগঞ্জে নিজের বাসের চাপায় মালিক নিহত গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় আরো ১৮জন গ্রেফতার।মোট গ্রেফতার ২৫

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ককে মারধরের অভিযোগ

কুড়িগ্রাম - জেলা প্রতিনিধি / ৭৬ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক লোকমান হোসেন লিমনকে মারধর এবং তার ব্যক্তিগত মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সংগঠনটির সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ আল নাহিদ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ জুন সন্ধ্যা আনুমানিক ৬টা থেকে ৭টার মধ্যে কুড়িগ্রাম শহরের মিঠাই মহলে চায়ের আড্ডায় অবস্থান করছিলেন লোকমান হোসেন লিমন। এ সময় তাকে মিঠাই মহলের তৃতীয় তলায় নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তার ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
ঘটনার পর আহত অবস্থায় লোকমান হোসেন লিমনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল আজিজ আল নাহিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”
তবে অভিযোগের বিষয়ে অপর অভিযুক্ত মাহমুদুল হাসান জুয়েলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, অভিযোগের বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও যাচাই সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category