• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্যান্সার আক্রান্ত ৫ বছরের শিশু কাজী রাফসানের চিকিৎসায় সাহায্যের আবেদন রাজারহাটে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক-২০২৬ নির্বাচিত মোঃ মোফাকখারুল ইসলাম বসুনিয়া বিশ্ব বসতি দিবস পালিত সার্বজনীন বাসস্থান টেকসই নগরায়ণ কুড়িগ্রামে সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত গোপালগঞ্জের পূবালী ব্যাংক পিএলসির বৃক্ষরোপন অভিযান গোপালগঞ্জ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস পালিত রাজারহাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা কুড়িগ্রামে বাংলাদেশি ভেবে দুই ভারতীয়কে বিএসএফের গুলি, চিকিৎসাধীন রংপুর মেডিকেলে গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ক্যান্সার আক্রান্ত ৫ বছরের শিশু কাজী রাফসানের চিকিৎসায় সাহায্যের আবেদন

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

“আব্বু, আমার কষ্ট শেষ হয় না কেন? আমি কখন বাড়ি যাব?” ৫ বছরের ছোট্ট শিশু কাজী রাফসান আয়ানের এই করুণ প্রশ্নের কোনো উত্তর জানা নেই তার বাবা কাজী সোহেল রানার।

রংপুর জেলার তারাগঞ্জ থানাধীন সয়েরকাজী পাড়ার নিবাসী ব্যবসায়ী কাজী সোহেল রানার ঘর আলো করে এসেছিল ফুটফুটে শিশু সন্তান কাজী রাফসান। কিন্তু নিদারুণ নিয়তির নির্মম পরিহাসে মাত্র ৫ বছর বয়সেই শিশুটির শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার।

দীর্ঘ প্রায় এক বছর ধরে দুরারোগ্য ক্যান্সারের সাথে পাঞ্জা লড়ছে ছোট্ট রাফসান। সন্তানকে সুস্থ করে তুলতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে বেরিয়েছেন বাবা-মা। দীর্ঘদিন ঢাকার হাসপাতালে চিকিৎসা চালানোর পর বর্তমানে তাকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। একসময় যিনি সফল ব্যবসায়ী হিসেবে নিজের পায়ে দাঁড়িয়ে ছিলেন, সেই কাজী সোহেল রানা আজ সন্তানের জীবন বাঁচাতে গিয়ে নিঃস্ব। টানা এক বছরের চিকিৎসা, কেমোথেরাপি আর ওষুধের পেছনে জমানো সঞ্চয় ও অর্জিত লক্ষ লক্ষ টাকা শেষ হয়ে গেছে। এখন অর্থাভাবে থমকে যেতে বসেছে অবোধ শিশুটির চিকিৎসা। ডাক্তাররা আশার আলো দেখালেও, নিয়মিত ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো কোনো আর্থিক সামর্থ্য আর পরিবারের কাছে অবশিষ্ট নেই।

আপনার-আমার সামান্য সহানুভূতি ও ভালোবাসাই পারে ফুটফুটে এই শিশুটিকে নতুন জীবন ফিরিয়ে দিতে। ৫ বছরের শিশু কাজী রাফসানের আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক, অন্য আর দশটা শিশুর মতো খেলায় মেতে উঠুক—এই প্রার্থনায় সমাজের বিত্তবান, দয়াবান ও সর্বস্তরের মানবিক মানুষের কাছে বিনীত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন জানানো হয়েছে।

সাহায্য পাঠানোর ঠিকানা:
ব্যাংক অ্যাকাউন্ট:
হিসাব নাম: Kazi Shohel Rana
হিসাব নম্বর: 7017018338343
ব্যাংক: ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং (তারাগঞ্জ শাখা, রংপুর)
মোবাইল ব্যাংকিং (Personal):
নম্বর: 01750158445 (বিকাশ, নগদ, রকেট, উপায়)

আপনার সামান্য সাহায্য ও আন্তরিক দোয়া একটি নিষ্পাপ শিশুকে দিতে পারে বেঁচে থাকার নতুন নিশ্চয়তা। আসুন, রাফসানের পাশে দাঁড়াই ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category